Logo
শিরোনাম

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত:বুধবার ২৩ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ১৬ অক্টোবর ২০২৩ | ৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বুধবার সেঞ্চুরিয়নের গ্রাউন্ডেই তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে এই মাঠে জয় পাওয়ায় আজ তৃতীয় ম্যাচে একাদশে কোনো পরিবর্তন করেনি বাংলাদেশ দল। তিন ম্যাচে একই দল নিয়ে খেলছেন তামিম ইকবালরা।

আজ অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া দক্ষিণ আফ্রিকা একটি পরিবর্তন নিয়ে খেলছে। দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোটাক্রান্ত হওয়ায় বাঁহাতি পেসার ওয়েন পারনেলের পরিবর্তে আফ্রিকার একাদশে ফিরেছেন ডানহাতি পেসার ডুয়াইন পিটোরিয়াস।

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, জানেমান মালান, টিম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভিরাইনি, রিশি ভেন দার ডুসেন, ডেভিড মিলার, ডুয়াইন পিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি ও লুঙ্গি এনগিডি।


আরও খবর