Logo
শিরোনাম

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ১৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় দুই দলের অবস্থান দুই মেরুতে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে উঠলেও সব ম্যাচে হেরে দেশে ফিরেছে টাইগাররা। অন্যদিকে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে সরাসরি ঢাকায় এসেছে বাবরবাহিনী।

বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাস ও সৌম্য সরকার। ইনজুরির কারণে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাদের জায়গায় দলে এসেছেন বেশ কয়েকজন নতুন মুখ। 

 


আরও খবর