Logo
শিরোনাম

তৃতীয় বিশ্বযুদ্ধে ‘আগ্রহী নয়’ পশ্চিমারা

প্রকাশিত:শুক্রবার ১৮ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১২০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা নেতাদের ধারাবাহিকভাবে আহ্বান জানাচ্ছেন ইউক্রেনের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণা করতে। কিন্তু তাঁর এই আহ্বানে সাড়া দিচ্ছে না পশ্চিমারা।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আবারও নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানান জেলেনস্কি। যদিও বাইডেন আগেও জানিয়েছেন নো ফ্লাই জোন ঘোষণার অর্থ চলমান ইউক্রেন যুদ্ধের সীমা বাড়িয়ে তোলা। যা শেষমেষ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে বিশ্বকে। গতকাল জেলেনস্কির আহ্বানের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস বলেছে, তারা তৃতীয় বিশ্বযুদ্ধে আগ্রহী নয়

বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, আমরা আগেও বলেছি, নো ফ্লাই জোন বাস্তবায়নের প্রয়োজন হবে। আর তা বাস্তবায়ন করতে হলে রুশ বিমান গুলি করে ভূপাতিত করতে হবে। ন্যাটোকে রুশ বিমানকে গুলি করে নিচে নামাতে হবে। আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে আগ্রহী নই।

জেন সাকি বলেন, জেলেনস্কির বক্তব্য দেখেছেন বাইডেন এবং তিনি ওই বক্তব্যকে উৎসাহব্যঞ্জক এবং শক্তিশালী মনে করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেদের জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণের ভেতর থেকে সিদ্ধান্ত নেন।


আরও খবর