
জনপ্রিয় অভিনেতা
জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করছেন। জানা গেছে, পাত্রী আমেরিকা প্রবাসী। নাম শাম্মা।
পারিবারিক আয়োজনেই
অভিনেতার এই বিয়ে সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন অপূর্ব।
তিনি জানান, আগামীকাল
২ সেপ্টেম্বর রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠিত হবে। নতুন জীবনের জন্য
দোয়া চেয়েছেন এই তারকা।
এটি অপূর্বর তৃতীয়
বিয়ে। শাম্মার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব।
সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের
ইতি টানেন ২০২০ সালে।
অদিতির সংসারে
আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে অপূর্বর। জানা গেছে অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার
বিয়ে করেছেন কয়েক মাস আগে।

