Logo
শিরোনাম

ট্রেনের ভাড়াও বাড়ানো হতে পারে: রেলমন্ত্রী

প্রকাশিত:সোমবার ০৮ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ (রোববার) এ কথা জানালেন মন্ত্রী। এর আগে, শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ার পর শনিবার বাসভাড়া সমন্বয় করে বিআরটিএ।

নূরুল ইসলাম সুজন বলেন, বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে। আমরা এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি।

রেলমন্ত্রী বলেন, ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। সুতরাং আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি।


আরও খবর