Logo
শিরোনাম

ট্রেনের বগি জোড়া দিতে গিয়ে কাটা পড়ে কর্মচারীর মৃত্যু

প্রকাশিত:রবিবার ০৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দুটি বগি জোড়া দিতে গিয়ে আলাল উদ্দিন (৪৭) নামে এক কর্মচারীর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে কর্মচারী আমিনুল ইসলাম জানান, বগি সংযুক্ত করতে গিয়ে আলাল উদ্দিন দুই বগির মাঝে পড়ে কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার জানায় তিনি মারা গেছেন। তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। আমাদের ধারণা শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।


আরও খবর