Logo
শিরোনাম

ট্রাঙ্কের ভেতরে মিলল বৃদ্ধার মরদেহ

প্রকাশিত:মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটের রামপালে লেপ-তোষকের ট্রাংক থেকে নিহারিকা হালদার (৭৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) বিকেলে রামপাল উপজেলার বেতকাঠা গ্রামে ওই বৃদ্ধার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত নিহারিকা হালদার বেতকাঠা গ্রামের মৃত ক্ষিতিশ হালদার স্ত্রী। নিহারিকা হালদারের একমাত্র ছেলে চাকরীজীবী। তার তিন মেয়ে বিবাহিত হওয়ায় তারা স্বামীর বাড়িতে থাকেন। এজন্য তিনি তার বসতবাড়িতে একাকি বসবাস করতেন। 

নিহারিকা তার স্বামীর বাড়িতে একা বসবাস করতেন। 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, গত ২ থেকে ৩ দিন ধরে তার ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে এদিন বিকালে প্রতিবেশিরা তার মেঝ মেয়ে রাধিকা শিকদারকে খবর দেয়। রাধিকা বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের মধ্যে থাকা লেপ-তোষকের ট্রাংক থেকে দুর্গন্ধ বের হলে, তারা থানা পুলিশে খবর দেয়। রামপাল থানা পুলিশ ট্রায়কের তালা ভেঙে নিহারিকা হালদারের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ ট্যাগ: মরদেহ উদ্ধার

আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩