Logo
শিরোনাম

ট্রাম্পের যোগাযোগের প্ল্যাটফর্ম বন্ধ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যোগাযোগ মাধ্যম ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার সিনিয়র উপদেষ্টা জেসন মিলার।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এটা আমাদের জন্য বৃহত্তর প্রচেষ্টার একটা মাধ্যম ছিল, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি।

গত জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার পর তাকে টুইটার তাকে নিষিদ্ধ করেছে। টুইটারে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসারী ছিল। এছাড়াও ফেসবুক এবং ইউটিউব ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে।

তখন থেকে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট প্রেস রিলিজের মাধ্যমে তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। এরপর ৫ মে নতুন ওয়েবসাইট প্রকাশের ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্প। ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প ওয়েবসাইটে ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি বিভিন্ন বিষয় প্রকাশিত হওয়ার কথা ছিল।

গত মাসের শুরুতে জেসন মিলার জানিয়েছিলেন, ওই প্ল্যাটফর্মটি মূলত একটি এক তরফা যোগাযোগ (ওয়ানওয়ে কমিউনেকশন) ব্যবস্থা। ট্রাম্পের ফলোয়াররা কেবল তার ভিডিও বার্তা দেখতে এবং ফেসবুক বা টুইটারে শেয়ার করতে পারবেন। কোনো পোস্টের রিপ্লাই, কমেন্ট কিংবা অন্য কোনোভাবেই যুক্ত থাকতে পারবেন না।

শেষ পর্যন্ত শুরুর আগেই মুখ থুবড়ে পড়লো ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প


নিউজ ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প

আরও খবর