Logo
শিরোনাম

তৈমূরের নির্বাচনী সমন্বয়ক রবি আটক

প্রকাশিত:মঙ্গলবার ১১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের নির্বাচনী সমন্বয়ক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। রবি তৈমূরের সিদ্ধিরগঞ্জের নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

মনিরুল ইসলাম রবিকে আটকের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।

এদিকে বিএনপি নেতা রবির মুক্তির দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখতে আটক করা হয়েছে। কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে আটক করা হয়েছে।

নিউজ ট্যাগ: নারায়ণগঞ্জ

আরও খবর