Logo
শিরোনাম

টিপু-প্রীতি হত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল

প্রকাশিত:মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশের গোয়েন্দা বিভাগকে আবারও সময় দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আগামী বছরের ১১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন। গোয়েন্দা শাখার পরিদর্শক ও হত্যা মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াসিন সিকদার সময় চেয়ে আবেদন করেছিলেন। আদালত সূত্র জানিয়েছে, এ নিয়ে অষ্টমবারের মতো সময় নিলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় বসে থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামের এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদি হয়ে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানার ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে। 


আরও খবর