Logo
শিরোনাম

টিকটকের কারণে সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি

প্রকাশিত:সোমবার ২৭ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শাপলা মিডিয়ার প্রযোজনায় ও বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনায় মানব দানব চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বাঁধার কথা ছিল তাদের

পশ্চিম বঙ্গের নায়ক বনি সেনগুপ্ত বাংলাদেশের “মানব দাবন নামে একটি ছবিতে কাজ করেছেন। শোনা গিয়েছিলো বনি সেনগুপ্তের বিপরীতে একটি চলচ্চিত্র অভিনয় করতে যাচ্ছেন দীঘি। শাপলা মিডিয়ার প্রযোজনায় ও বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনায় মানব দানব চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বাঁধার কথা ছিল তাদের। তবে হুট করে এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দীঘি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছেন, বনির নায়িকা হিসেবে দীঘি নয় শালুক নামে একজন নবাগতাকে চূড়ান্ত করা হয়েছে।

শেষ পর্যন্ত দীঘি কেনো সিনেমাটিতে থাকলেন না এমন প্রশ্নের জবাবে প্রযোজক সেলিম খান জানান, দীঘিকে তিনটি শর্ত দেওয়া হয়েছিল। এই শর্তগুলোতে রাজি না হওয়ায় তাকে নেওয়া যাচ্ছে না।

সেলিম খান বলেন, দীঘিকে প্রথম শর্ত দেওয়া হয় ব্যাক টু ব্যাক শাপলা মিডিয়ার পাঁচটি কাজ করতে হবে। দ্বিতীয় শর্ত দেওয়া হয়, ফেসবুকে বেশি বেশি টিকটক ভিডিও বা ছবি শেয়ার করতে পারবে না। তৃতীয় শর্ত ছিল, ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতভ দত্ত এবং ভরত কল শিডিউল দিয়েছেন। যা পেছানো সম্ভব না। এই সব শর্ত না মেলায় দীঘিকে সিনেমাটিতে নেওয়া হচ্ছে না।

এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনাতেই টুঙ্গিপাড়ার মিয়াভাই চলচ্চিত্রে সর্বশেষ দেখা গেছে দীঘিকে। এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে এবং বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মাণাধীন বঙ্গবন্ধু চলচ্চিত্রেও দেখা যাবে দীঘিকে।


আরও খবর