Logo
শিরোনাম

টিকার এসএমএসের জন্য ধৈর্য ধরুন: স্বাস্থ্য অধিদপ্তর

প্রকাশিত:রবিবার ২৪ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করার পরও যাদের এখনও এসএমএস আসেনি তাদেরকে ধৈর্যসহ অপেক্ষা করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অনলাইন বুলেটিনে তিনি এ কথা জানান।

নাজমুল ইসলাম জানান, টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে দুই কোটিরও বেশি মানুষ দুই ডোজ টিকা সম্পন্ন করেছেন। তবে যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তারা টিকা গ্রহণ করবেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা যেন টিকাকেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি। যারা টিকা নিতে যান, তাদের যেন আমরা অসুবিধার কারণ না হই।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, যতক্ষণ পর্যন্ত শতভাগ কার্যকর ভ্যাকসিন হাতে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রচলিত সবরকমের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা টিকা গ্রহণ করেছেন তাদের বেলাতেও একইরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


আরও খবর