Logo
শিরোনাম

টিজার প্রকাশ করা হয়েছে পাঠানের

প্রকাশিত:বুধবার ০২ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। তার জন্মদিনে পাঠান ছবির টিজার প্রকাশ করা হয়েছে। ছবিতে শাহরুখের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেসহ্যাপি নিউ ইয়ারর পর আরও একবার শাহরুখ-দীপিকা রসায়ন দেখবেন দর্শক। টিজারে তারই আভাস মিলেছে।

টিজারে শাহরুখ ও দীপিকা দুজনকেই অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম। টিজারে শাহরুখ-জন আব্রাহাম দ্বৈরথও দেখা গেছে।

পাঠান ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি জানিয়েছেন, শাহরুখের জন্মদিন উদযাপন করতেই আজ টিজার প্রকাশ করা হয়েছে। ছবি আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।


আরও খবর