Logo
শিরোনাম

থামলেন তামিম-মুমিনুলও, বিপদে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ১২ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুমিনুল হক বিদায় নিলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রিজে ভরসা হয়ে ছিলেন তামিম ইকবাল। সামনে ছিল হাফ সেঞ্চুরির হাতছানি। কিন্তু পারলেন না বাঁহাতি ওপেনার। পরের ওভারে আলজারি জোসেফের শিকার হলেন তামিম। ৫২ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৪ রানে তার ক্যাচ নেন শেন মোসলে। দুই রান করতে গিয়েই তৃতীয় ও চতুর্থ উইকেট হারালো স্বাগতিকরা।

বাংলাদেশ অধিনায়ক বিদায়ের পরপরই সেট হয়েও সাজঘরে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল (৪৪)। ফিফটি থেকে ৬ রান দূরে থাকতে আলঝেরি জোসেফের বলে শেন মোসলের হাতে বন্দী হন তিনি। 

এর আগে নিজের দ্বিতীয় ওভার করতেই এসেই ওপেনার সৌম্য সরকার (০) ও নাজমুল হাসান শান্তকে (৪) সাজঘরে ফেরান শ্যানন গ্যাব্রিয়েল। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৯ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম (২৪) ও মোহাম্মদ মিঠুন (৪)। স্বাগতিকরা এখনও পিছিয়ে আছে ৩০৯ রানে।  

এর আগে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন শুরু করে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস থামে ৪০৯ রানে। 

নিউজ ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ

আরও খবর