Logo
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২৬০৫জন দেখেছেন
Image

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে এক অজ্ঞাত ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ছোট খোচাবাড়ি তেঁতুলতলা নামক এলাকায়  রাস্তার পাশে অজ্ঞাত ওই ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানা যায়, সকালে রাস্তার পাশে গরু, ছাগল বাঁধতে গেলে স্থানীয়রা সেখানে মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি(অপারেশন) জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডির সদস্যরা আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


আরও খবর

ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ নির্বাচিত

বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারি ২০২৩