Logo
শিরোনাম

টেস্টের প্রোটিয়া দল নিয়েও সতর্ক থাকতে বলছেন ডোনাল্ড

প্রকাশিত:মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অনেকেই মনে করছেন, প্রথম সারির বেশ কয়েকজন আইপিএলে চলে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা বুঝি খর্বশক্তির! এমন ভাবনাকেই ভয় বাংলাদেশের নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। যেহেতু সাদা বিদ্যুৎ খ্যাত এই সাবেক পেসার দক্ষিণ আফ্রিকারই একজন। তাই স্বাগতিক ক্রিকেটারদের সম্পর্কে খুব ভালো করে জানা আছে তার। তাই সফরকারীদের একভাবে সতর্ক করে দিয়েছেন তিনি।    

ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টেস্ট সিরিজ নিয়ে ভীষণ চাপে আছে প্রোটিয়ারা। যেহেতু প্রথম সারির পেসার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিরা আইপিএলকেই বেছে নিয়েছেন। তবে ডোনাল্ড মনে করেন প্রোটিয়াদের তার পরেও রসদের অভাব হবে না, অবশ্যই রাবাদা, নর্কিয়া, এনগিদি না থাকা প্রোটিয়াদের জন্য চ্যালেঞ্জিং একটি ব্যাপার। কিন্তু স্বাগতিকদের ব্যাকআপ পেসাররাও খারাপ নয়।

সংবাদ মাধ্যমে ডোনাল্ড একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, এই সময় নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছে সিপামলা। সে নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্ট খেলেছে। ডুয়ানে অলিভিয়ার সম্পর্কেও আমরা জানি সে কী করতে পারে। ড্যারিন ডুপাভিলন এমনই একজন, যার প্রতি আলাদা চোখ রাখতেই হবে। সারাদিন সে ১৪০ গতিতে বল করে যেতে পারে।

দক্ষিণ আফ্রিকা দলে অভিজ্ঞরা না থাকায় সেটা নতুনদের প্রমাণের সুযোগ বলে মনে করেন এই সাবেক তারকা, এখন নতুনদের প্রমাণের এইতো সুযোগ। ঘরোয়া ক্রিকেট থেকে ওদের ভালো করে চিনি। ওরা ভালো করেছে বলেই নির্বাচনের জন্য নিজেদের যোগ্য করতে পেরেছে।

দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৩১ মার্চ, ডারবানে। পোর্ট এলিজাবেথে পরেরটি শুরু হবে ৮ এপ্রিল।

নিউজ ট্যাগ: অ্যালান ডোনাল্ড

আরও খবর