Logo
শিরোনাম

টেস্টের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ দল

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ বছরের পরাজয়ের শৃঙ্খল ভাঙার লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তামিম ইকবালের নেতৃত্বে একদিবসি ক্রিকেটেই জয়ের খাতা খোলা এবং সিরিজ জয়ের ইতিহাস গড়ে ফেলেছে টাইগাররা। ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকা সফরে এবার টেস্টের লড়াইয়ে নামছে বাংলাদেশ দল।

মুমিনুল বাহিনীর সঙ্গে আছে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস। মাঠের বাইরের আবহ যেন টেস্টেও বাংলাদেশের জয়ের প্রত্যাশাকে উসকে দিচ্ছে। কেপটাউনে গ্যারি কার্স্টেনের একাডেমিতে প্রায় দুই সপ্তাহ ক্যাম্প করেছে টেস্ট দলের ক্রিকেটাররা এবং প্রতিপক্ষ শিবিরে শীর্ষ কয়েকজন ক্রিকেটার নেই আইপিএলের কারণে। টেস্ট অধিনায়ক মুমিনুল অবশ্য এসব অনুসঙ্গে ভুলতে চান না। সবকিছু ছাপিয়ে লাল বলের ক্রিকেটে নতুন শুরুর দিকেই মনোযোগী মুমিনুল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে সিরিজের প্রথম টেস্টে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডারবানের কিংসমিডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

অতীতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৬টি টেস্ট হেরেছিল বাংলাদেশ। তবে এবার ওয়ানডের পর টেস্টেও প্রোটিয়াদের হারাতে চায় টাইগাররা। মুমিনুল গতকাল বলেছেন, আমি তো সবসময় বলি যে জেতার জন্যই খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলব। সাকিব আল হাসান না থাকলেও তামিম-মুশফিক থাকায় বাংলাদেশ দলটা বেশ অভিজ্ঞ।পাঁচ ম্যাচ পর টেস্টে ফিরছেন তামিম। 


আরও খবর