Logo
শিরোনাম

তেলের দাম বেশি রাখায় ডিলারের দোকান সিলগালা

প্রকাশিত:রবিবার ০৬ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সয়াবিন তেলের দাম সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় এক ডিলারের দোকানকে সিলগালা করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীর আবুল খায়ের ট্রেডার্স নামের ডিলারের একটি দোকান সিলগালা করা হয়। ডিলারের কাছে থাকা ৬০ ব্যারেল ভোজ্যতেল জব্দ এবং দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে শনিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এক অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, সরকারনির্ধারিত মূ্ল্যের চেয়ে লিটার প্রতি ৩০টা বেশি বিক্রি করায় আবুল খায়ের ট্রেডার্সরে একটি দোকানকে সিলগালা করা হয়েছে। সরকারনির্ধারিত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪৩ টাকা।

কিন্তু ওই ডিলার প্রতি লিটারে ১৭৩ টাকা নিচ্ছিল। সরকার মিলমালিকসহ সবার সঙ্গে বসে সয়াবিনের প্রতি লিটারের দাম ১৪৩ টাকা নির্ধারণ করেছে। সেখানে এক লিটারে ৩০ টাকা বেশি মানে অনেক বেশি। এটা অসহনীয়। এখানে কারসাজি হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে সয়াবিন ও পামওয়েল তেল বড় কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকেই সবাই কেনে। প্রতিবছর আমরা খুচরা পর্যায়ে দেখি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এবার সাপ্লাই চেইনের ওপরের পর্যায়ে কাজ করছি। অসাধু চক্রের কারসাজির পরিপ্রেক্ষিতে তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে।

এ বিষয়ে আমরা তথ্য নিচ্ছি। আগামী দুই-তিন দিনের মধ্যে আমরা তা পাবো। অসাধুতা করলে কাউকে ছাড় দেয়া হবে না।


আরও খবর