Logo
শিরোনাম

তেল আবিবের কাছে ছুরি হামলা, নিহত ৩

প্রকাশিত:শুক্রবার ০৬ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১৫৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইসরায়েলের তেল আবিবের কাছে ছুরি হামলায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এলাদ শহরে এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার। ইসরায়েলের চিকিৎসকরা জানান, তেল আবিবের কাছে হওয়া ছুরি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি গাড়িতে করে পালিয়ে গেছে। ইসরায়েলিরা যখন স্বাধীনতা দিবস উদযাপন করছে তখন এ হামলার ঘটনা ঘটে। দ্য মেগান ডেভিড অ্যাডম জরুরি সেবা জানিয়েছে, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

শহরের বাসিন্দাদের ঘরের মধ্যে থাকার আহ্বান জানিয়েছেন এলাদ শহরের মেয়র। শহরটির অধিকাংশ বাসিন্দা আল্ট্রাঅর্থোডক্স ইহুদি কমিউনিটির বাসিন্দা, তারা হারেদিম নামে পরিচিত। এদিকে এ হামলার  তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে তীব্র সংঘাত দেখা দিয়েছে। ফিলিস্তিনিরা লাগাতার ইসরায়েলিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। অপরদিকে ইসরায়েলের সেনারা অধিকৃত পশ্চিম তীর ও আল আকসা মসজিদ এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

১৯৪৭ সালে ইসরাইল পশ্চিমা সমর্থন নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ শুরু করে। ওই যুদ্ধে ফিলিস্তিনিদের জীবনে মারাত্মক বিপর্যয় নেমে আসে এবং সাত লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হন।


আরও খবর