Logo
শিরোনাম

তেজকুনিপাড়ায় দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

প্রকাশিত:সোমবার ০৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৫৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর তেজকুনিপাড়ায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১টা ২৬ মিনিট আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রকিবুল হাসান বলেন, তেজকুনি পাড়ায় একটি দোকানে আগুন লাগার ঘটনায় আমাদের তিনটি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও আমরা পাইনি।


আরও খবর