
বিয়ে করলেন অভিনেতা
নিলয় আলমগীর। মডেল অভিনেত্রী শখের সঙ্গে বিচ্ছেদের চারবছরের মাথায় আবারও বিয়ে করলেন
টিভি পর্দার ব্যস্ত এ অভিনেতা। গত ৭ জুলাই পারিবারিকভাবে নিলয়ের বিয়ে হয়েছে। তার স্ত্রী
তাসনুভা তাবাসসুম হৃদি।
নিলয় জানান, তার
সহধর্মিনী হৃদি রাজধানীর গার্হস্থ অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। লেখাপড়ার
পাশাপাশি টুকটাক লেখালিখি করেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত। এছাড়া একটি সমাজসেবামূলক
স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ করেন হৃদি।
নিলয় বলেন, গত
বছর করোনার সময় লকডাউনে ফেসবুকের মাধ্যমে হৃদির সঙ্গে পরিচয়। এরপর বন্ধুত্ব থেকে গিয়ে
পৌঁছায় প্রেমে। এক বছরের মধ্যে দুজনের দারুণ বোঝাপড়া তৈরি হয়। এই বোঝাপড়া থেকেই পরস্পরে
বিয়ের সিদ্ধান্ত নেই। দুজন দুই পরিবারকে জানাই। পরিবার জেনে বুঝে পারিবারিকভাবে আমাদের
বিয়ে দিয়েছে।

