Logo
শিরোনাম

তারেক মাসুদের জন্মদিন আজ

প্রকাশিত:সোমবার ০৬ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২৫ অক্টোবর ২০২৩ | ১৪৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬৫তম জন্মদিন আজ। ১৯৫৭ সালের এই দিনে ফরিদপুরের ভাঙ্গার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তারেক মাসুদ ১৯৮৫ সালে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোনার বেড়ী নির্মাণ করেন। একই বছরের শেষ দিকে নির্মাণ করেন তথ্যচিত্র আদম সুরত। কিংবদন্তি চিত্রশিল্পী এসএম সুলতানের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হয় এটি। একাত্তরের মুক্তিযুদ্ধের ফুটেজ ব্যবহার করে তারেক মাসুদ দুটি তথ্যচিত্র মুক্তির গানমুক্তির কথা নির্মাণ করেন। মাটির ময়না তার প্রথম ফিচার চলচ্চিত্র, যার জন্য তিনি ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর ফোর্টনাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারে (অস্কার) মনোনীত হয়। তার সর্বশেষ চলচ্চিত্র রানওয়ে মুক্তি পায় ২০১০ সালে।

২০১১ সালে ১৩ আগস্ট নতুন চলচ্চিত্র কাগজের ফুল-এর দৃশ্য ধারণের স্থান নির্বাচন করে মানিকগঞ্জ থেকে ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ। দেশীয় চলচ্চিত্রের অন্যতম এ নির্মাতা ২০১২ সালে (মরণোত্তর) একুশে পদক পান।

নিউজ ট্যাগ: তারেক মাসুদ

আরও খবর