Logo
শিরোনাম

তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়বে বজ্রসহ বৃষ্টি

প্রকাশিত:বুধবার ০৪ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদের দিন সারা দেশে কম-বেশি বৃষ্টি নেমেছে। ফলে কমেছে কিছুটা তাপমাত্রা।

বুধবার (৪ মে) সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলিসিয়াস এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলিসিয়াস বাড়তে পারে বলেও জানায় অধিদপ্তর। 

ঢাকায় ১৪ মিলিমিটারসহ রংপুর বিভাগ ছাড়া প্রায় সারাদেশেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এদিন ঢাকায় সর্বোচ্চ ২৯ দশমিক ১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে আগামী তিন দিনের মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  


আরও খবর