Logo
শিরোনাম

টাঙ্গাইলে যমুনার তীব্র ভাঙন শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস

প্রকাশিত:মঙ্গলবার ০৩ আগস্ট ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ৪৭৪৫জন দেখেছেন
Image

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকায় আবার যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। সোমবার (২ আগস্ট) বিকাল ৬টার থেকে রাত ১০ টা পর্যন্ত ভাঙনে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, হাট বিলীন হয়ে যায়। হুমকিতে রয়েছে শত শত ঘরবাড়ী ও বসতভিটা। বিষয়টি ৮ নং ইউপি সদস্য আব্দুল খালেক মঙ্গলবার (৩ আগস্ট) সকালে নিশ্চিত করেছেন।

আব্দুল খালেক জানান, সোমবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ৩ নং বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর, মাদ্রাসার তিনটি ঘর, মজজিদ ও হাটের জায়গা বিলীন হয়ে যায়। এসব প্রতিষ্ঠান থেকে শুধু কয়েকটা ব্রেঞ্চ বের করা সম্ভব হয়েছে। বাকি সব যমুনায় চলে গেছে। এছাড়াও আশে পাশের শত শত বাড়িঘর ও বসতভিটা হুমকির মুখে রয়েছে।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানান, চোখের সামনে মুহুর্তের মধ্যে সব বিলীন হয়ে গেলো, মাদ্রাসা ও মসজিদের সব আসবাব পত্র সরানোর মতো সময়ও পাইনি। ভাঙনরোধে এ এলাকায় স্থায়ী বেরী বাধের দাবি জানাই।

বাচ্চু মিয়া জানান, এ পর্যন্ত তিনবার ঘরবাড়ি সরাইছি। তারপরও হুমকির মুখে রয়েছি। কখন বুঝি আবার বর্তমান বাড়িটি যমুনা ঘিলে খায়।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, আমরা আগামীকাল থেকেই ভাঙনরোধে কাজ শরু করবো।


আরও খবর

টাঙ্গাইলে ৬ ডাকাত ২ দিনের রিমান্ডে

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩