Logo
শিরোনাম

তামিমের হাত ধরে সিরিজ জয়ের প্রত্যাশা টাইগারদের

প্রকাশিত:সোমবার ১৮ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাম-হাতি ব্যাটসম্যান তামিমের নেতৃত্বে করোনা পরর্বতী ক্রিকেটে ফিরতে চলেছে বাংলাদেশ। আগামী ২০, ২২ ও ২৫ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের প্রত্যাশা তামিমের হাত ধরে সিরিজে জয় পাবে বাংলাদেশ দল।

সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান বেনটেক আয়োজন করেছিল এক সংবাদ সম্মেলনের।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে জালাল ইউনুস বলেন, তামিম অভিজ্ঞ ক্রিকেটার। আগেও মাঠে দলকে নেতৃত্বে দিয়েছেন। তার নেতৃত্বে দল সিরিজ জিতবে এটাই প্রত্যাশা।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী লাল-সবুজদের জার্সিতে বাংলাদেশ লেখা না থাকায় শুরু হয়েছিল বিতর্ক। তবে শেষ পর্যন্ত জার্সির ডিজাইনে পরির্বতন আনা হয়।

বিসিবির এই কর্তা বলেন, জার্সির ডিজাইনে হয়তো ভুল হয়েছিল। তবে তা সংশোধন করে দেয়া হয়েছে। আইসিসির প্রটোকল দেয়া আছে। প্রটোকল মেনেই ডিজাইন করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ওয়ানডে ও দুই টেস্টের সম্প্রচার করতে ১৭ কোটি ৯৭ লাখ টাকায় স্বত্ব কিনে নেয় বেন টেক। প্রতিষ্ঠানটির পরিচালক আমজাদ হোসেন আরজু জানান, ওয়ানডে ও টেস্ট সিরিজের সবগুলো ম্যাচ সম্প্রচার করা হবে ২৬টি ক্যামেরা দিয়ে। 


আরও খবর