
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয় গ্রামে তাল গাছে উঠে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তাল গাছে উঠে পাতা কাটার সময় তিনি মারা যান।
নিহত ওই শিক্ষকের নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। তার বাড়ি বেলপুকুরিয়া গ্রামে। তিনি বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
নগরীর বেলপুকুর থানার ওসি মনির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গাছেই মারা গেছেন। পরে স্থানীয়রা টের পেয়ে গিয়াস উদ্দিনের লাশ গাছ থেকে দড়ি দিয়ে বেঁধে নিচে নামিয়ে আনা হয়।

