
পাকিস্তানের উত্তর
পশ্চিমাঞ্চলের সেনাঘাঁটিতে স্থানীয় তালেবানের হামলায় কমপক্ষে ছয় সেনা নিহত হয়েছেন।
আজ বুধবার এই হামলার ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর
বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ।
তেহরিক-ই-তালেবান
পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
তীব্র গোলাগুলির
সময় ছয় সেনা নিহত হন। এদিকে, এক বিবৃতিতে টিটিপি দাবি করেছে, ওই হামলায় ৩০ জনের বেশি
সেনা নিহত কিংবা আহত হয়েছেন।
অবশ্য জঙ্গিরা প্রায়ই তাদের অর্জনকে একটু বাড়িয়ে প্রচার করে। অন্যদিকে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগও তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ একটু কমিয়েই জানায়।

