Logo
শিরোনাম

তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত:সোমবার ২১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের ভালুকায় বসতঘরে আগুন লেগে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার সিডস্টোর নামক স্থানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গার্মেন্টসকর্মী সুমনের বড় মেয়ে খাদিজা (৫), ছেলে রায়হান (৩) ও ছোট মেয়ে রাদিয়া (২)।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে অগ্নিদগ্ধ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয় অগ্নিকাণ্ডে আরও কেউ হতাহত হয়েছেন কি না এবং এ বিষয়ে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।


আরও খবর