Logo
শিরোনাম

তালা ভেঙে অমর একুশে হলে উঠলেন ঢাবি শিক্ষার্থীরা

প্রকাশিত:শুক্রবার ০১ অক্টোবর ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ২৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী হলে প্রবেশ করেছেন। ৫ অক্টোবর হল খোলার কথা থাকলেও আজ শুক্রবার দুপুর ২টার দিকে তালা ভেঙে অমর একুশে হলে ঢুকে পড়েন শিক্ষার্থীরা।

দীর্ঘদিন হলের বাইরে থাকা শিক্ষার্থীরা এতদিন মেস বা বাসা ভাড়া নিয়ে ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন জায়গায় থাকতেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৫ অক্টোবর থেকে হল খুলে দেওয়ার কথা থাকলেও অতিরিক্ত মেস ভাড়ার টাকা বাঁচাতেই হলে উঠেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, সেপ্টেম্বর মাসে সবাই মেস ছেড়ে দিয়েছে। মাত্র পাঁচদিনের জন্য পুরো মাসের ভাড়া দিতে হবে। তাই অনেকটা বাধ্য হয়েই হলে উঠতে হয়েছে তাদের।

অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ বলেন, আমরা এই সমস্যা সমাধানের জন্য ছাত্রদের সঙ্গে বসেছি। এখন আলোচনা চলছে। আলোচনা শেষে আমরা সিদ্ধান্ত জানাতে পারবো।

গত কয়েকমাস থেকেই সাধারণ ছাত্র ও ছাত্রসংগঠনগুলো পহেলা অক্টোবরে হল খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলো। কিন্তু প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল ছিলো।


আরও খবর