
ভারতীয় অভিনেত্রী
রিমি সেন। দেশটির একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে ফিল্ম
ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যাওয়া। আর্থিক সমস্যা ও সিনেমা নিয়ে তার চিন্তাভাবনার কথা
তুলে ধরেছেন তিনি।
সিনেমায় কাজ শুরু
করেন মাত্র ১৪ বছর বয়সে। শুরুতে শুধু টাকার জন্যই কাজ করতেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
রিমি সেন বলেন,
‘ছোটবেলাতেই কাজ
শুরু করি আমি। তখন স্কুলে পড়তাম। সংগ্রাম করতে হয়েছে কারণ অনেক ছোট থাকতেই আর্থিক সমস্যায়
পড়েছিলাম। তখন তো কাজ করতাম। আমি ছিলাম টাকা বানানোর মেশিন। আমার লক্ষ্য ছিল টাকা উপার্জন
এবং আর্থিকভাবে স্বচ্ছ্বল হওয়া। তখন এটি খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম ছিল। আমি তারকা
খ্যাতি কিংবা মনোযোগ চাইনি। কখনো তা চাইনি। মুখে মেকআপ দিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার
সামনে দাঁড়ানোর চেয়ে ক্যামেরার পেছনে প্রযোজক অথবা পরিচালক হিসেবেই বেশি খুশি।
স্কুলে পড়ার সময়ই
বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন রিমি। তিনি বলেন, ‘আমার যখন পছন্দ
হয়নি কাজ করিনি। এখন আমার পছন্দ হয়েছে করছি। যদি কখনো আমার পছন্দ না হয় আবার চলে যাব।
আমি গর্বিত যে, নিজের মতো করে জীবনযাপন করি। আমার দিকে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে
না। পরিষ্কার স্লেট নিয়ে বের হয়েছি যেন পরিষ্কারভাবে ফিরতে পারি।

