Logo
শিরোনাম

টাইগার্সের সহকারী কোচ জিম্বাবুয়ের তাইবু

প্রকাশিত:শুক্রবার ১১ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি-টেন লিগে বাংলা টাইগার্সের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তাতেন্দা তাইবু। গতকাল বৃহস্পতিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।

সেখানে তারা লিখেছে, জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ষষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।

খেলোয়াড়ি জীবনে সাকিব আল হাসানদের মুখোমুখি অনেকবারই হয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক তাতেন্দা তাইবু। এবার সেই সাকিবের দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন তাইবু।

বাংলাদেশি মালিকানাধীন এই দলটির প্রধান কোচের দায়িত্ব রয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সবশেষ গতকাল বৃহস্পতিবার দলটির সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু।

 

নিউজ ট্যাগ: তাতেন্দা তাইবু

আরও খবর