
তিনটি ওয়ানডে
ও দুটি টেস্ট ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করছে বাংলাদেশ দল। গত ১২ মার্চ দক্ষিণ
আফ্রিকা পৌঁছানোর পর ক্যাপটাউনে গ্যারি কারেস্টেনের তত্বাবধানে তারই একাডেমিতে অনুশীলন
করছে টাইগাররা। পাঁচদিনের জন্য টাইগারদের পাওয়ার হিটিং কোচ হলেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশ
দলের সাথে কাজও শুরু করে দিয়েছেন মরকেল। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স
চেয়ারম্যান জালাল ইউনুস।
সিরিজ শুরুর আগ
পর্যন্ত কারেস্টেনের একাডেমিতেই অনুশীলন করবে বাংলাদেশ দল। এই সময়ে গ্যারির সঙ্গে টাইগারদের
সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক থাকবেন বলে আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার যোগ হচ্ছেন
সাবেক প্রোটিয়া তারকা এলবি মর্কেল। বিসিবি’র ক্রিকেট অপারেশন্স
জালাল ইউনুস আরটিভি নিউজকে বলেছেন, পাওয়ার হিটিং কোচ হিসেবে ওয়ানডে সিরিজ শুরুর আগে
এবং ২টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন এলবি মর্কেল।
সাবেক এই প্রোটিয়া
ক্রিকেটার মূলত পেসার হলেও ব্যাট হাতে ছিলেন বিস্ফোরক। টপ অর্ডারে ব্যাটিংও করেছেন
মর্কেল। এই সাবেক প্রোটিয়া অল-রাউন্ডার গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কোচ ছিলেন নামিবিয়ার।
ক্যারিয়ারে ৫০টি
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫৭২ রান করেছেন ১৪২.৩৮ স্ট্রাইক রেটে। জাতীয় দলের
ছাড়াও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩১৯ ম্যাচে ১৩৮.৫৯ স্ট্রাইক রেটে ৪ হাজার ২৪৮ রান
করেছেন। ৫৮ ওয়ানডেতে ২৩.৬৯ গড়ে করেছেন ৭৮২ রান।
আগামী ১৫ মার্চ
জোহানেসবার্গে নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮, ২০ ও ২৩
মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। যা আইসিসি সুপার লিগের
অন্তর্ভুক্ত।
তিন ম্যাচের ওয়ানডে
ও দুই টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৮ মার্চ
থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে তিন ওয়ানডের সিরিজ। এরপর এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশে
দুই টেস্টের সিরিজ খেলবে টিম টাইগার্স। ৩১ মার্চ প্রথম ও ৮ এপ্রিল শুরু হবে শেষ ম্যাচ।
নিউজিল্যান্ডে ইতিহাস গড়া বাংলাদেশ এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে
গাড়তে চান বিজয় নিশান।

