Logo
শিরোনাম

টাইগারদের জোড়া আঘাত, চাপে ভারত

প্রকাশিত:বুধবার ০৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরিজের দ্বিতীয় ম্যাচের শুরুতেই স্বাগতিকদের চেপে ধরেছিল ভারত। ভারতের বোলিং তোপে দাঁড়াতেই পারেননি বাংলাদেশ ব্যাটিং লাইন-আপ। তবে খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুলেন মিডল-অডারে ব্যাট করতে নামা মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ৫০ ওভার শেষ ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৭২ রান।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয়রা। দলীয় ৭ রানে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আউট হয়ে যান বিরাট কোহলি। এবাদতের করা বলটি টেনে খেলার চেষ্টা করেন বিরাট। কিন্তু তা স্ট্যাম্পে আঘাত হানে। বাংলাদেশের জন্য প্রথম সাফল্য এনে দেন এবাদত।

এবাদতের পরপরই আঘাত হানেন মোস্তাফিজ। মুস্তাফিজুরের দেওয়া বাউন্সের বলটি মাথা ঘুরিয়ে খেলতে যান শিখর। পরে পয়েন্টে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই ওপেনার।


আরও খবর