
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুমাইয়া আক্তার (১৪) নামের এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। সুমাইয়া আমবাগান এলাকার মো. আব্দুর রহমান জামালের মেয়ে। হত্যার সঙ্গে সুমাইয়ার দুলাভাই মো. সাগর জড়িত বলে অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যদের
বরাত দিয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, ঘটনার
সময় সুমাইয়া বাড়িতে একাই ছিল। এ সময় তার দুলাভাই মো. সাগর তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি
কোপাতে থাকে। এতে তার হাত ও কান কেটে যায়। প্রচুর রক্তক্ষরণে সুমাইয়া ঘটনাস্থলেই মারা
যায়। এ সময় প্রতিবেশীসহ এগিয়ে এলে সাগর পালিয়ে যান।
তিনি আরও বলেন,
ঘটনাস্থলের পাশ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে
পুলিশ।

