
ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের বিয়ে নিয়ে
জমজমাট বলিপাড়া। দিন কয়েক পরেই বিয়ের আসর বসবে রাজস্থানে। এ খবর কারো অজানা নেই। তবে
এসবের মধ্যে এসেছে নতুন এক খবর তা হলো পাঞ্জাবি ভাষা শেখার জন্য বাড়িতে গৃহশিক্ষক রেখেছেন
ক্যাটরিনা কাইফ।
ভিকি কৌশল নিজে একজন পাঞ্জাবি, ওদিকে ক্যাটরিনা
বড় হয়েছেন হংকং, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের অনেক জায়গায়। তবে এবার বিয়ের আগে পাঞ্জাবি
ভাষা শেখার জন্য ব্যক্তিগত গৃহশিক্ষক নিয়োগ করেছেন এ অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ভিকি
কৌশলের সঙ্গে পাঞ্জাবিতে আলাপচারিতা চালানোটাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। কৌশলের
'পাঞ্জাবি-সত্তা'র সঙ্গে ভালো বোঝাপড়ার জন্যই কষ্ট করে নতুন একটি ভাষা আয়ত্ত করছেন
ক্যাট।
আগামী ৯ ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস
ফোর্ট বারওয়ারা দুর্গে বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মোটামুটি চুপচাপই বিয়ের কাজ
সারবেন ক্যাট-ভিকি। অনুষ্ঠানের ছবি বাইরে প্রকাশ করা যাবে না। আমন্ত্রিত অতিথিদের একটি
গোপনীয়তা সম্মতিপত্রে (নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট) স্বাক্ষর দিতে হবে। এ ছাড়া নতুন করে
ওমিক্রন সংক্রমণের ভয়ে বিয়ের অনুষ্ঠানের জাঁকজমক আগের চেয়ে কমিয়ে আনা হয়েছে।
পিংক ভিলা নামের একটি সংবাদমাধ্যম থেকে
জানা যায়, ১৯৫৪ সালের ভারতের বিশেষ বিবাহ আইনে শুক্রবার (৩ ডিসেম্বর) বিয়ে সেরেছেন
ভিকি-ক্যাটরিনা। এ জুটিকে নিয়ে এদিনই জল্পনা শুরু হয়েছে। কারণ ক্যাটরিনাকে তার নিজ
শহরে দেখা গেছে। জিম শেষে চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের
সামনে পড়েছিলেন নায়িকা। যদিও কোনো প্রশ্নের উত্তর দেননি।
ক্যাটরিনাকে শিগগিরই দেখা যাবে ‘টাইগার থ্রি’ সিনেমায় সালমান
খানের সঙ্গে। এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ ছাড়া
‘ফোন ভূত’ নামের আরেকটি
সিনেমায় ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দেখা যাবে ক্যাটরিনাকে। আলী আব্বাস
জাফরির একটি সুপারহিরো–ভিত্তিক সিনেমায়ও তার কাজ করার কথা শোনা
গেছে।
অন্যদিকে মেঘনা গুলজারের শ্যাম মানেকশার
জীবনীচিত্র, করণ জোহরের ‘তখত’ সিনেমা দুটিতে
ভিকি কৌশল কাজ করবেন বলে সব ঠিকঠাক রয়েছে। আদিত্য ধরের সঙ্গে ‘দ্য ইম্মর্টাল
অশ্বত্থামা’ সিনেমায় তাকে দেখা যাবে সারা আলী খানের বিপরীতে।

