Logo
শিরোনাম

স্বর্ণ আত্মসাতের দায়ে ডিবির ওসিসহ গ্রেপ্তার ৬ পুলিশ

প্রকাশিত:বুধবার ১১ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফেনীতে চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি সোনার বার নিয়ে তা আত্মসাতের অভিযোগে জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করেছেন স্বর্ণ ব্যবসায়ী গোপালকান্তি দাস।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনীর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই মো. মোতাহার হোসেন (পিপিএম), এসআই মো. মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানা।

ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, গত রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। এ সময় তার কাছে থাকা ২০টি সোনার বার নিয়ে যান তারা।

তিনি আরও জানান, এ ঘটনার পর গোপাল কান্তি তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে ৪ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যে অন্য ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ট্যাগ: পুলিশ গ্রেপ্তার

আরও খবর