Logo
শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছেন কওমি আলেমরা। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফ মাহমুদ অপু এ তথ্য জানান। শরিফ মাহমুদ অপু বলেন, ‘কওমি আলেমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে বৈঠকে বসেছেন। বৈঠকটি এখনো চলছে। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

জানা গেছে, কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে বৈঠকে আলেমরা অংশ নিয়েছেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী।

এর আগে গত ৫ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় শীর্ষ আলেমদের বৈঠক থেকে পাঁচ দফা প্রস্তাব জানানো হয়। ওই বৈঠক থেকেই সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়।


আরও খবর