Logo
শিরোনাম

স্বাস্থ্যকর ডিম-টমেটোর স্যুপ

প্রকাশিত:মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঠান্ডা-সর্দিতে গরম গরম স্যুপ খেতে পারেন। এই গরমে অতিরিক্ত পানির চাহিদা মেটাতেও স্যুপ অতুলনীয়। টমেটো ও ডিম দিয়ে মজাদার স্যুপ বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। জেনে নিন রেসিপি। 

দুটি মাঝারি আকারের টমেটো কুচি করে নিন। ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ পানির সঙ্গে মিশিয়ে রাখুন ও ১টি ডিম ভালো করে ফেটিয়ে রাখুন।  ৪ কাপ পানি উচ্চ মাঝারি আঁচে বসিয়ে দিন চুলায়। ফুটে উঠলে টমেটো দিয়ে দিন। ৫ মিনিট জ্বাল করুন। এরপর ম্যাশার দিয়ে হালকা হাতে ম্যাশ করে গুলে রাখা কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিন।

আরও ৫ মিনিট রাখুন চুলায়। ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে দিয়ে দিন। এই সময় অনবরত নাড়তে হবে, নাহলে ডিম জমাট বেঁধে যাবে। স্বাদ মতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিন। উচ্চ তাপে ৩ মিনিট নাড়ুন। লেবুর রস ও ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩