Logo
শিরোনাম

স্বামীর সঙ্গে অভিমান, গৃহবধূর ট্রেনের নিচে ঝাঁপ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ মে ২০২২ | হালনাগাদ:শুক্রবার ০৩ নভেম্বর ২০২৩ | ১৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মিতা খাতুন (৩৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার বিকালে উপজেলার চন্ডিপুর এলাকায় খুলনা থেকে চিলাহাটিগামী রকেট ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। মিতা খাতুন মিরপুর উপজেলার চক ধুবইল গ্রামের রিপন আলী প্রামাণিকের স্ত্রী।

পোড়াদহ রেলওয়ে থানার এসআই মোছা. নারগিস খাতুন বলেন, সম্প্রতি মিতা খাতুনের ফোনে মেসেজ আসে- ৫০ হাজার টাকা দিলে এক লাখ টাকা পাওয়া যাবে। এরপর তিনি তার স্বামীকে না জানিয়ে ৫০ হাজার টাকা দেন। এ নিয়ে তার স্বামীর সঙ্গে তার কলহের সৃষ্টি হয়। এর জেরেই তিনি আত্মহত্যা করেন।পোড়াদহ রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরও খবর