Logo
শিরোনাম

স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীকে টিকা দেওয়ায় নার্সকে মেরে জখম

প্রকাশিত:শনিবার ২৫ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বামীর অনুমতি না নিয়েই স্ত্রীকে করোনার টিকা দিয়েছিলেন হাসপাতালের নার্স। এখন তিনি সেই ভুল-এর মাসুল গুনছেন। পেশায় হাসপাতালের সেবিকা ওই কোভিড যোদ্ধা গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। স্ত্রীকে নিয়ে অতি রক্ষণশীল ওই স্বামী তাকে হাসপাতালে ঢুকে মারধর করে গিয়েছেন। তার দাবি, অনুমতি ছাড়া স্ত্রীকে কেন টিকা দেয়া হলো।

ঘটনাটি কানাডার। প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার জন্য সে দেশে অভিভাবকের অনুমতি নেওয়ার দরকার পড়ে না। এমনকি যাকে ওই সেবিকা করোনার টিকা দিয়েছিলেন, তিনি যে টিকা নিতে চাননিএমনটাও জানা যায়নি। বরং হাসপাতালের দাবি, টিকা যদি না-ই নেবেন, তবে তিনি হাসপাতালের টিকা বিভাগে এসেছিলেন কেন!

এই সব প্রশ্নের জবাব অবশ্য ওই রক্ষণশীল স্বামী দেননি। তিনি হাসপাতালে ঢুকেছেন। নার্সকে প্রশ্ন করেছেন কেন বিনা অনুমতিতে তার স্ত্রীকে টিকা দেওয়া হয়েছে? উত্তরের অপেক্ষা না করেই পর পর ঘুঁষি মেরেছেন সেবিকার মুখে। আচমকা আক্রমণে সেবিকা মাটিতে পড়ে যেতে তাকে সে ভাবেই ফেলে রেখে পালিয়েছেন তিনি। কানাডার পুলিশ জানিয়েছে, তারপর থেকেই নিখোঁজ ওই ব্যক্তি। তবে তার সন্ধান চলছে।


আরও খবর