Logo
শিরোনাম

স্বামীর জন্মদিনে দীপিকার পাগলামি!

প্রকাশিত:বুধবার ০৭ জুলাই ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ২১৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জন্মদিনে প্রবল ঝগড়া চলছে স্বামী-স্ত্রীর! একে অপরকে বলছেন, ' কী করব আমি? মরে যাব? তোমার অনুভূতি আছে, আমার কোনও অনুভূতি নেই?' এরপরেই বেজে উঠছে জনপ্রিয় র‍্যাপ গান সাডা কুত্তা কুত্তা!

বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তাদের দাম্পত্য কেমিস্ট্রি ভক্তদের নজর কেড়েছে। রণবীরের ৩৬ তম জন্মদিনে পুরনো একটি মজার ভিডিও শেয়ার করেছেন দীপিকা।

ভিডিওতে দেখা যায়, যশরাজ মুখাটের ভাইরাল ম্যাশ আপ 'তুয়ারা কুট্টা টমি' গানের সঙ্গে ক্রমাগত নেচেই চলেছেন এই দম্পতি। ভিডিওতে রণবীর বিগ বস ১৩ প্রতিযোগী শেহনাজ গিলের ডায়লগ বলেছেন, 'মেরি কোই ফিলিং নেহি হ্যায়'। তবু তাঁকে বিরক্ত করার জন্য তাঁকে ঘিরে ঘিরে নেচে চলেছেন দীপিকা।

ভিডিওটি শেয়ার করে দীপিকা লিখেছেন, 'যেহেতু আজ তোমার জন্মদিন আর তুমি আমার সবথেকে প্রিয়, তাই আমি তোমার কথা মেনে নিলাম। শুনে নাও, তুয়ারা কুট্টা ইজ টমি, আর সাডা কুট্টা ইজ কুট্টা। শুভ জন্মদিন'।

তাদের সেই ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। মন্তব্য বক্সে অনেকেই তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন। তারকা দম্পতিকে ভক্তরা ভালোবাসায় সিক্ত করেছেন।



আরও খবর