Logo
শিরোনাম

স্বামীকে নিয়ে হানিমুনে গেছেন পূর্ণিমা

প্রকাশিত:বুধবার ০৩ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা নতুন সংসার শুরু করেছেন। চলতি বছরের ২৭ মে আশফাকুর রহমান রবিনের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তাদের সেই বিয়ের খবর প্রকাশ পায় জুলাইয়ের শেষে দিকে। এবার জানা গেল, স্বামী রবিনের থাইল্যান্ডে হানিমুনে গেছেন পূর্ণিমা।

পূর্ণিমা নিজে থেকে এ বিষয়ে কিছু জানাননি। তবে তার পরিবার সূত্রে জানা গেছে, বরকে নিয়ে হানিমুনে গেছেন এই চিত্রনায়িকা। সপ্তাহখানেকের এই হানিমুনের জন্য থাইল্যান্ডকে গেছেন তারা।

এ বিষয়ে আরো জানা যায়, গেল ২৮ জুলাই স্বামীকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পূর্ণিমা। ইতোমধ্যেই ব্যাংকক, পাতায়ায় ঘোরাঘুরি করেছেন তারা। আরো কয়েকটি লোকেশন ঘোরাঘুরি শেষে দেশে ফিরবেন তারা। 

পূর্ণিমার এটি তৃতীয় বিয়ে। এর আগে ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সাল।  

একই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।  


আরও খবর