Logo
শিরোনাম

স্বামী কন্যার পর এবার করোনায় আক্রান্ত মিথিলা

প্রকাশিত:শনিবার ০৮ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১৫৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কিছুদিন আগেই খবর আসে অভিনেত্রী মিথিলার স্বামী পরিচালক সৃজিত মুখার্জি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর জানা যায়, তার একমাত্র কন্যাও করোনার শিকার হয়েছেন। স্বামী ও সন্তানকে কোয়ারেন্টাইনে রেখে নিজে থাকছিলেন আলাদা।

তবে শেষ রক্ষা হয়নি। এবার নিজেও করোনায় আক্রান্ত হলেন মডেল, অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলা।

এ তারকা নিজেই শনিবার (৮ জানুয়ারি) দুপুরে করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন জানান, কয়েকদিন ধরেই শরীর খারাপ বোধ করছিলেন তিনি। করোনার লক্ষণগুলোও ছিল।

মিথিলার ভাষ্য, লক্ষণ মিলে যাওয়ায় ৩-৪ দিন আগে কভিড-১৯ টেস্ট করাই। রিপোর্ট নেগেটিভ আসে। তবে গেল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আবারও নমুনা পরীক্ষা করালে গতকাল বিকেলে রিপোর্টে আসে পজিটিভ। সবার কাছে দোয়া চাই।

স্বামী ও সন্তানের জন্যও সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী।


আরও খবর