Logo
শিরোনাম

শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবার-পরিকল্পনা কার্যালয়

প্রকাশিত:রবিবার ২৯ আগস্ট ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ৩৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শূন্যপদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবনা জেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়।  রাজস্ব খাতের চার পদে ৯৮ জনবল নেবে প্রতিষ্ঠানটি।  তবে এসব পদে শুধু পাবনা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।  আগামী ৬ সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম : পরিবার-পরিকল্পনা সহকারী (গ্রেড-১৫)

পদ সংখ্যা: ৩ জন

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।

বেতন: ৯৭০০/- থেকে ২৩৪৯০/-

পদের নাম : পরিবার-পরিকল্পনা পরিদর্শক (গ্রেড-১৬)

পদ সংখ্যা: ৮ জন (পুরুষ)

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।

বেতন: ৯৩০০/- থেকে ২২৪৯০/-

পদের নাম: পরিবারকল্যাণ সহকারী (গ্রেড ১৭)

পদ সংখ্যা: ৮৬ জন (নারী)

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস।

বেতন: ৯০০০/- থেকে ২১৮০০/-

পদের নাম: আয়া (গ্রেড ২০)

পদ সংখ্যা: ১ জন (নারী)

আবেদনের যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমান পাস।

বেতন: ৮২৫০/- থেকে ২০০১০/-

বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে; প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://dgfppab.teletalk.com.bd -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২০২১ সালের ৫ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩