Logo
শিরোনাম

শুটিংয়ে ফিরছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

প্রকাশিত:সোমবার ৩১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৪০২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়ূরাক্ষী শিরোনামে একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এই খবর গেল বছরের। নতুন খবর হচ্ছে, প্রায় দুই বছর পর এই সিনেমা দিয়ে শুটে ফিরছেন চিত্রনায়িকা।

ফেব্রুয়ারির প্রথম দিনে বিএফডিসিতে ময়ূরাক্ষী সিনেমার শুট শুরু হচ্ছে, যেখানে ববির সঙ্গে অংশ নিচ্ছেন সিনেমাটির নায়ক সুদীপ বিশ্বাস দীপ ও শিরিন শিলা। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী। ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, এটি আমার প্রথম প্রেমের সিনেমা। প্রতিটি প্রেমই একটি পরিণতির দিকে যায়। প্রতিটি প্রেম এক দিন প্রতারণার গল্প হয়। সেই ভাবনা থেকেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা।

প্রথমে এই সিনেমার নাম ছিল ময়ূরপঙ্খী। তখন জানানো হয়েছিল, ২০১৯ সালে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ময়ূরপঙ্খী ছিনতাইচেষ্টার ঘটনা ঘটিয়ে ছিলেন ঢাকাই সিনেমার এক চিত্রনায়িকার স্বামী, সেই গল্প ঘিরে নির্মাণ হচ্ছে এই সিনেমা।

নিউজ ট্যাগ: ইয়ামিন হক ববি

আরও খবর