Logo
শিরোনাম

শুরু হলো নারী আম্পায়ারদের যাত্রা

প্রকাশিত:রবিবার ২৭ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৮ অক্টোবর ২০২৩ | ১১৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বাধীনতা দিবসে দেশের ক্রিকেটে যাত্রা শুরু হলো নারী আম্পায়ারদের। প্রতি বছরের ন্যায় এবারো দিবসটি উপলক্ষে স্বাধীনতা কাপ প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছর এ ম্যাচ পরিচালনার মাধ্যমে দেশে যাত্রা শুরু হয়েছে নারী আম্পায়ারদের।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে শনিবার বিসিবি আয়োজিত বাংলাদেশ লাল এবং বাংলাদেশ সবুজ একাদশের মধ্যকার প্রীতি ম্যাচটি সৈয়দ মাহবুবুল্লাহর সাথে পরিচালনা করেন বাংলাদেশ মহিলা দলের সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি। ১৯৭১ সালে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। আজ দেশের স্বাধীনতার ৫১তম বছর।

ম্যাচ পরিচালনার পর জেসি বলেন, আমাদের দেশের কিছু ম্যাচে ইতোমধ্যেই নারী আম্পায়াররা দায়িত্ব পালন করেছেন কিন্তু কেউই তা জানতেন না। ২০০৯ সাল থেকে ম্যাচ পরিচালনা করছেন অন্য একজন নারী আম্পায়ার ডলি। বিশেষ করে বিভাগীয় খেলায়, যা অনেকেই জানেন না।

২০০৯ সালে অন্যান্য নারী ক্রিকেটারদের সাথে আম্পায়ারিং কোর্স সম্পন্ন করেছিলেন জেমি। তিনি বলেন, গত সপ্তাহে, আমি মিঠু ভাইকে (ইফতিখার আহমেদ মিঠু, আম্পায়ার কমিটির চেয়ারম্যান) বলেছিলাম যে আমি স্বাধীনতা কাপের ম্যাচ পরিচালনা করতে চাই। কারণ আমি অন্য জায়গা থেকে আম্পায়ারিং শুরু করলে কেউ জানতো না।

তিনি আশা করেন, নারী আম্পায়ারদের বেশি-বেশি ম্যাচ পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ দিবে বিসিবি।

জেসি বলেন, পাকিস্তানের মতো দেশে নারী আম্পায়াররা নিয়মিত ম্যাচ পরিচালনা করে, তবে এখানে আমরা এখনো যথেষ্ট সুযোগ পাই না। এখন যখন সবাই বাংলাদেশের নারী আম্পায়ারদের ব্যাপারে জানে, এই শুভ দিনে ধন্যবাদ, আমি আশা করি, আমরা একটি ভালো প্লাটফর্ম পাবো।


আরও খবর