
পৌষের বিদায়ক্ষণ আজ। বারো
মাসে তেরো পার্বণের দেশে এই পৌষ মাসের শেষ দিনটিতে শুরু হয়েছে পুরান ঢাকাবাসীর ঐতিহ্যবাহী
উৎসব সাকরাইন।
আজ শুক্রবার পুরান ঢাকা
বাসা বাড়ির ছাদে সূর্যোদয় থেকে চলছে ঘুড়ি উড়ানোর প্রস্ততি। ঘুড়ি উড়ানোর জন্য সুতা মাঞ্জা
দেওয়া থেকে শুরু করে পিঠা উৎসবের আয়োজন শুরু হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সূর্যের
আলো যখন মেলে উঠে, তখনি আকাসে উড়তে শুরু করে ঘুড়ি। বাসা-বাড়ির ছাদে কিশোর কিশোরীদের
ঢল আর হৈ-হুল্লোড়। আকাশে দেখা দিতে থাকে চোখদার, পানদার, বলদার, দাবাদার, লেজওয়ালা,
পতঙ্গ ইত্যাদি নামের ঘুড়ির আগমন। শুরু হয় নিজের ঘুড়িকে সর্বোচ্চ উপরে উঠার প্রতিযোগিতা।
শুরু হয় ঘুড়ি কাটাকাটির লড়াই।
পুরান ঢাকার বাংলা বাজার
এলাকার কয়েকটি বাসার ছাদেই এখনি শুরু হয়েছে সাউন্ড সিস্টেমে গান বাজনা। আজ দুপুরের
পর থেকেই আকাশের বুকে বাড়তে থাকবে ঘুড়ির সংখ্যা। ঘরে ঘরে হবে পিঠাপুলির উৎসব।

