Logo
শিরোনাম

শুরু হচ্ছে ‘পুষ্পা’র দ্বিতীয় ভাগের শ্যুটিং

প্রকাশিত:সোমবার ২২ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা অভিনীত পুষ্পা: দ্য রাইজ-এর ব্যাপক সাফল্যের পরে নির্মাতারা সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন। দ্বিতীয় পুষ্পা আসতে চলেছে এমন আভাসও দিয়েছিলেন। শেষমেশ জল্পনায় ইতি টেনে পাকা খবর পাওয়া গিয়েছিল যে ছবির দ্বিতীয় ভাগ পুষ্পা: দ্য রুল আসছে। জানা গিয়েছে, তারই শ্যুটিং শুরু হচ্ছে ২২ অগস্ট থেকে। প্রথম দিন পুজো সেরে কাজে হাত দিচ্ছেন পরিচালক সুকুমার।

অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনাকে আবারও একসঙ্গে দেখা যাবে। সোমবার ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে আনুষ্ঠানিক ঘোষনা করলেন পরিচালক। ক্যাপশনে লেখা, পুষ্পার রাজ ফিরে আসছে! এই হল শাসন করার সময়! ভারতের সবচেয়ে বেশি প্রত্যাশিত সিক্যুয়েল তৈরি কাজ শুরু করা হচ্ছে পুজো করে।

গত ২৯ জুলাই, অল্লু অর্জুন একটি লুক ভাগ করে নিয়েছিলেন। তাঁর হাতে ধরা সিগার, সাদাকালো চুল, চেহারায় রহস্যের গন্ধ। সেই দেখে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন, পুষ্পা: দ্য রুল-এর ঝলক নয় তো? পরে জানা গেল তাই-ই। তবে একটা নয়, এই ছবিতে দুরকম সাজে দেখা যাবে নায়ককে। বেশ কিছু ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে শরীরে ট্যাটু থাকবে না কি কানে ফুটো, তা এখনও ঠিক হয়নি।


আরও খবর