Logo
শিরোনাম

সুরক্ষা’র ওয়েবসাইট অচল, বন্ধ টিকাদান কার্যক্রম

প্রকাশিত:বুধবার ০৭ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৪০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনার টিকা রেজিস্ট্রেশনের একমাত্র পোর্টাল সুরক্ষার ওয়েবসাইটে প্রবেশ করতে না পারায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেকে) বন্ধ হয়ে গেছে টিকাদান কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন  টিকা গ্রহণ করতে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ টিকাদান কেন্দ্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন একাধিক শিক্ষার্থী।

টিকা নিতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুর নবী রবিন বলেন, সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু সার্ভার ডাউন থাকায় টিকা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কবে নাগাদ স্বাভাবিক হবে তা জানা নেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকার নেওয়ার অপেক্ষায় আছি। 

কয়েকজন শিক্ষার্থী জানান, টিকা দেওয়ার জন্য নিবন্ধন করে তার প্রমাণপত্রও সঙ্গে নিয়ে আসা হয়েছে। তারপরও নিবন্ধন নম্বর যাচাইয়ের কথা বলা হচ্ছে।


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩