Logo
শিরোনাম

সুপ্রিম কোর্টে আইনজীবীদের ভোট চলছে

প্রকাশিত:বুধবার ১০ মার্চ ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ৪২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০২১-২০২২ সেশনে দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শুরু হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল ১০টার পর থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়।

এ নির্বাচন প্রতিদিন (বুধবার ও বৃহস্পতিবার) সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে মাঝখানে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘণ্টার বিরতি থাকবে।

১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৫১ জন। আর ভোটার রয়েছেন সাত হাজার ৭১৯ জন আইনজীবী।

নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, দুই সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা ও মো. আলী আজম, সম্পাদক আবদুল আলীম মিয়া জুয়েল, কোষাধ্যক্ষ ড. মো. ইকবাল করিম, দুই সহ-সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি ও নুরে আলম উজ্জ্বল।

সদস্য পদেমিন্টু কুমার মণ্ডল, ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মো. সানোয়ার হোসেন, এবিএম শিবলী সালেকীন, মো. সিরাজুল হক, মহিউদ্দিন আহমেদ ও অ্যামাহফুজুর রহমান রোমান।


বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব মো. ফজলুর রহমান, দুই সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব, দুই সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী।

সদস্য পদে প্রার্থী হয়েছেনমনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদ।

এ নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে জয় পায় সরকার সমর্থক আইনজীবীরা।


আরও খবর